
মোঃ তৈয়েবুর রহমান
চেয়ারম্যান পদপ্রার্থী — শোভনালী ইউনিয়ন পরিষদ, আশাশুনি, সাতক্ষীরা
একটি আধুনিক, জনকল্যাণমুখী ও শতভাগ স্বচ্ছ শোভনালী ইউনিয়ন পরিষদ উপহার দেওয়ার প্রত্যয়ে আপনাদের সেবায় নিয়োজিত। অর্থনীতিতে উচ্চতর শিক্ষা ও গণমানুষের সাথে নিবিড় সম্পর্কের ভিত্তিতে ৯টি ওয়ার্ডের সার্বিক রূপান্তরের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
শিক্ষাগত যোগ্যতা ও মেধা
জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের গৌরবোজ্জ্বল সাফল্য
সোনারগাঁও ইউনিভার্সিটি, ঢাকা
প্রথম শ্রেণি
খুলনা বিশ্ববিদ্যালয়
উত্তীর্ণ
দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, খুলনা
গ্রেড: A+ (গোল্ডেন)
শরাফপুর মশিউরিয়া দাখিল মাদ্রাসা, সাতক্ষীরা
গ্রেড: A+
পেশাগত অভিজ্ঞতা ও জনসেবামূলক নেতৃত্ব
কমিউনিটি উন্নয়ন ও জনকল্যাণে সুদীর্ঘ অভিজ্ঞতা
উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা
ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসে প্লাবিত ৯টি ওয়ার্ডে জরুরি খাদ্য ও সুপেয় পানি বিতরণ সমন্বয়।
তরুণ উদ্যোক্তা ও কর্মসংস্থান সেল প্রতিষ্ঠাতা
শোভনালী ও আশাশুনির তিন শতাধিক বেকার তরুণকে প্রযুক্তি প্রশিক্ষণ ও ফ্রিল্যান্সিংয়ে স্বাবলম্বীকরণ।
ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক জাগরণ পরিষদ
মাদকবিরোধী যুবসমাজ গড়ে তুলতে ৯ ওয়ার্ড ভিত্তিক চেয়ারম্যান কাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা।
মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ
একাধিক স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে অবকাঠামোগত উন্নয়নে সহায়তা।
“জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের রাজনীতির মূল দর্শন”
চেয়ারম্যান পদ কোনো ব্যক্তিগত প্রভাব বিস্তারের হাতিয়ার নয়। এটি প্রতিটি অবহেলিত নাগরিকের অধিকার নিশ্চিত করার এক পবিত্র আমানত। আমরা চাই প্রতিটি সেবা হবে শতভাগ দুর্নীতিমুক্ত ও ডিজিটাল।